© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাম্মীর বাসায় চাঁদাবাজির মামলায় ৪ দিনের রিমান্ডে অপু

শেয়ার করুন:
শাম্মীর বাসায় চাঁদাবাজির মামলায় ৪ দিনের রিমান্ডে অপু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০২ আগস্ট, ২০২৫
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (২ আগস্ট) তার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এদিন বিকেলে একটি সাদা প্রাইভেটকারে করে অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ১০ দিনের আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শুক্রবার (১ আগস্ট) চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টিকে/

মন্তব্য করুন