© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন

শেয়ার করুন:
সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ০৩ আগস্ট, ২০২৫
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কমিটি গঠন করেছে বিএনপি। ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করবে।

রোববার (৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।

এদিকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে গত বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে ভার্চুয়ালি নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দ্বাদশ সংসদের আড়াই শতাধিক আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বুধবার সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ায় বাকি আসনগুলোতে ছোটখাটো পরিবর্তন আনার প্রস্তাব করে আগামী ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।

টিকে/

মন্তব্য করুন