© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

শেয়ার করুন:
বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ১০ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে ৩০২৪৮ দ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন বা ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। রবিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, রবিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৬ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে।

মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

কেএন/এসএন

মন্তব্য করুন