© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে : গোলাম পরওয়ার

শেয়ার করুন:
আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে : গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ১১ আগস্ট, ২০২৫
আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে।

রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি একথা বলেন। 

বিবৃতিতে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আমরা আশা করি, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা, যুব র‌্যালি, সেমিনার সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

এমআর/টিকে 

মন্তব্য করুন