© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

শেয়ার করুন:
অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১১ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার তথ্য প্রত

খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার তথ্য প্রতিবছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার বিস্তারিত তথ্য প্রতিবছর ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক দুই দফায় জমা দিতে হবে। মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একইসঙ্গে জমা দিতে হবে। এই তথ্য ব্যাংকগুলোকে হার্ডকপি ও সফটকপি—দু’ভাবেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে নানা তথ্য সংগ্রহ করা হলেও অনেক ক্ষেত্রে একই ধরনের তথ্য একাধিকবার দিতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়। এসব সমস্যা এড়াতেই তথ্য জমাদানে নতুন করে নিয়ম-কানুন ঠিক করা হয়েছে।

এছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য আগে হার্ডকপিতে জমা দিতে হতো, এখন তা আর লাগবে না। শুধুমাত্র ইডিডব্লিউ পোর্টালে জমা দিলেই চলবে। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হতো, এখন তা কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দিলেই যথেষ্ট হবে।

এসএন 

মন্তব্য করুন