© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ১২ আগস্ট, ২০২৫
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

পাটপণ্য রফতানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, পাট পণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে রফতানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না।

ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দীন আরও বলেন, ব্যবসায়ীরা কীভাবে মোকাবিলা করছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা আছে বলে মনে হচ্ছে না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও, এখনো সাড়া মেলেনি।

এমআর/টিকে 

মন্তব্য করুন