© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল

শেয়ার করুন:
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ১৫ আগস্ট, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

শুক্রবার (১৫ আগস্ট) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ২০২৫ প্রথম সেমিফাইনাল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। ক্ষমতায় গেলে প্রতিভাবান খেলোয়াড়দের গ্রামীণ পর্যায় থেকে খুঁজে এনে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে, যাতে তারা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে স্থায়ী ক্যারিয়ার গড়াই লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী মৌলিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও সাঁতারে জাতীয় তারকা তৈরি হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন