ইংল্যান্ড থেকে লেভেল-টু কোচিং সম্পন্ন করলেন আকবর
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ১৬ আগস্ট, ২০২৫
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। ক্রিকেটে নিজের দক্ষতা বাড়াতে এবং খেলা সম্পর্কে জ্ঞানের গভীরতা বাড়ানোর জন্য তিনি সম্প্রতি এ সার্টিফিকেশন গ্রহণ করেছেন।
বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার আকবর বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রাম থেকে বিরতি নিয়েছিলেন। এই বিরতিতেই কোর্স সম্পন্ন করার জন্য ইংল্যান্ডে যান আকবর।

অনেক দিন ধরেই এই কোর্স করতে চেয়েছিলেন তিনি। তাঁর বিশ্বাস এই কোর্স তাঁর আত্মবিশ্বাস বাড়াবে এবং তাঁর খেলায় উন্নতি আনবে।
আকবর নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'আমি সবসময়ই খুব অল্প বয়স থেকেই এটি করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে যেমন উন্নত হতে সাহায্য করবে, তেমনি একজন মানুষ হিসেবেও বিকশিত করবে।'
আকবর এই কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ধন্যবাদ জানিয়েছেন আকবর। তিনি কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছেন, 'এই কোর্সটি সম্পূর্ণ করতে সহযোগিতার জন্য আমি বিসিবি এবং ইসিবিকে ধন্যবাদ জানাই।'
এ সকল কোচিং খেলোয়াড় দের মান উন্নয়ন করতে অনেক সাহায্য করে থাকে। সেজন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটা খেলোয়াড় এ ধরনের কোচিং করে থাকেন। এর আগে সাউথ আফ্রিকার জেপি ডুমিনি এই কোর্স করে বেশ সফল হয়েছিলেন। আকবরও সেই পথেই হাটলেন।
ইএ/টিএ