© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে লড়বেন বাকের-কাদের

শেয়ার করুন:
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে লড়বেন বাকের-কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ১৮ আগস্ট, ২০২৫
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে গণতান্ত্রিক ছাত্রসংসদ। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি ঘোষণা করা হয়নি।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ তথ্য জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএন

মন্তব্য করুন