© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল-চিনি আমদানির অনুমতি দিল সরকার

শেয়ার করুন:
বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল-চিনি আমদানির অনুমতি দিল সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ১৯ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে...

স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে দেশে পাঁচ লাখ টন মসুর ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে জানানো হয়, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এ দুই পণ্য আমদানি অবাধ।

এ পরিস্থিতিতে এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান পরিপালন সাপেক্ষে আমদানি করা যাবে।

সিনকস অটোমেশন টেকনোনজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এসব পণ্য আমদানি করা হবে।

এমকে/টিকে

মন্তব্য করুন