© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নির্বাচনে বামদের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল ঘোষণা

শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে বামদের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ২০ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করেছে তিন বামধারার ছাত্র সংগঠন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন (একাংশ)-এর সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সমন্বয়ে এ প্যানেল করা হয়েছে।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী নাইম হাসান হৃদয়। জিএস পদে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনামুল হাসান অনয় এবং এজিএস পদে দর্শন বিভাগের অদিতি ইসলাম। 

সম্পাদক পদে যারা লড়বেন

মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলন: ফাহমিদা আলম

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া: সুর্মী চাকমা

আন্তর্জাতিক: শাকিব মাহমুদ

সাহিত্য ও সাংস্কৃতিক: আবদুল্লাহ ইবনে হাসান (জামিল)

ছাত্র পরিবহন: মাসফিকুজ্জামান তাইন

স্বাস্থ্য ও পরিবেশ: মিনহাজুল ইসলাম ফারহান

তবে গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি প্যানেলটি।

এ ছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন: হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ এবং মাহবুবুর রহমান। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বিসিএল সভাপতি গৌতম শীলসহ অন্য নেতারা।

ইউটি/টিএ

মন্তব্য করুন