© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

শেয়ার করুন:
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ পিএম | ২৫ আগস্ট, ২০২৫
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২২ জন, ঢাকা বিভাগে ৫১ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৪ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এফপি/টিএ

মন্তব্য করুন