© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বছরে টাকা ছাপানো-বিতরণে ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

শেয়ার করুন:
বছরে টাকা ছাপানো-বিতরণে ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ এএম | ২৮ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">বছরে টাকা ছাপানো ও বিতরণের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ...

বছরে টাকা ছাপানো ও বিতরণের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এ তথ্য জানান।

আহসান এইচ মনসুর বলেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়।

তিনি আরও জানান, নতুনভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি ডিজিটাল হতে হবে।

এমকে/টিএ

মন্তব্য করুন