বাণিজ্য
আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইনের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন ব্যবসায়ীরা। রোজায় পণ্য সহনীয় পর্যায়ে থাকায় মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এ দাবি জানান ব্যবসায়ীরা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮০৫৩ কোটি টাকার নতুন ১১টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব প্রকল্পের অনুমোদন দেয় বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।