বার্জার পেইন্টসের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার রাজধানীর গলফ গার্ডেনে অনুষ্ঠিত কোম্পানির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেওয়া হয়।
এজিএমে সভাপতিত্ব করেন বার্জার পেইন্টস বাংলাদেশের চেয়ারম্যান জেরাল্ড কে এডামস।
চলতি বছরের মার্চ শেষে কোম্পানির বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ আর নিট মুনাফায় প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৮৪ শতাংশ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, পরিচালক অনীল ভাল্লা, কেআর দাশ, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা ও আব্দুল খালেক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরী এবং কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক প্রমুখ।
টাইমস/এএইচ/এইচইউ