খবর
শীতের সময় ঠাণ্ডা ও রুক্ষ হয়ে উঠে প্রকৃতি। ত্বক হয়ে ওঠে রুক্ষ ও খসখসে। যেকারনে ত্বক সুস্থ রাখতে আমরা শীতকালে গরম কাপড়, কোল্ডক্রীম ও ময়েশ্চারাইজার ব্যবহার করি। এসবের পাশাপাশি শীতে সুস্থ থাকার জন্য ও শরীর উষ্ণ রাখার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই জরুরি।
বিভিন্ন ফলে পলিফেনল ও ক্যারোটিনইডের মতো বায়োঅ্যাক্টিভ পুষ্টি উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অন্যদিকে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস ক্যান্সার, হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি কমায়।