খবর
সুসাস্থ্য বজায় রাখতে হলে স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নানা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এখন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান বিশ্বে অন্য যেকোনো রোগের তুলনায় হৃদরোগের কারণে মৃত্যুর ঘটনা অপেক্ষাকৃত বেশি। প্রাণঘাতী এই রোগটি নিয়ন্ত্রণের অন্যতম একটি উপায় হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মধ্য দিয়ে দুই-তৃতীয়াংশ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কমানো সম্ভব।