© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝুমারবাড়ীতে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার

শেয়ার করুন:
ঝুমারবাড়ীতে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার
economic-reporter
০৭:০৯ পিএম | ২৪ ডিসেম্বর, ২০১৮

গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গাইবান্ধার ঝুমারবাড়ীতে এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু করেছে মিডল্যান্ড ব্যাংক।

সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ৮ নং ঝুমারবাড়ী ইউনিয়নে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট মেসার্স অগ্রযাত্রা প্রা. লিমিটেডের চেয়ারম্যান মিসেস শ্যামলী বেগম, ব্যবস্থাপনা পরিচালক নাহিদুজ্জামান নিসাদ, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক প্রমুখ।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন