© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে অবশ্যই কারণ দর্শাতে হবে: পাপন

শেয়ার করুন:
সাকিবকে অবশ্যই কারণ দর্শাতে হবে: পাপন
own-reporter
০৭:০৯ পিএম | ২৬ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের ১৩ দফা দাবি নিয়ে সমস্যার সমাধান হতে না হতেই আবার নেতিবাচক একটি খবর পাওয়া গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-কে না জানিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’ এর পণ্যদূত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই কারণে সাকিবকে চুক্তিভঙ্গের কারণ দর্শাতে বলেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির দাবি, খেলোয়াড়দের চুক্তিপত্রে আলাদা করে বলা হয়েছে এমন কোনো চুক্তি করা যাবে না। তবু সাকিবের এমন চুক্তি মেনে নিতে পারছেন না তারা।

শনিবার মিরপুরে দলের প্রস্তুতি দেখা ও নতুন স্পিন কোচ ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান পাপন।

এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাকিবকে কারণ দর্শাতে হবে। আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা না। করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম প্রতিষ্ঠান (গ্রামীণফোন) জানে, খেলোয়াড়েরাও জানে। এবং ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। কাজেই এটা কেন করল ওকে আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে কারণেই ঠিক করেছি ওকে চিঠি দেয়ার। কিন্তু একটা জিনিস আমরা জানি, এটা কোনোভাবে করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন