© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এখানে কি ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে আকরামের খোঁচা

শেয়ার করুন:
‘এখানে কি ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে আকরামের খোঁচা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তানের ক্রিকেট মহাসংকটে। ইংল্যান্ডে তারা প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তবে দুই ম্যাচ হারের পর ঘটে গেছে অভূতপূর্ব ঘটনা। সাত খেলোয়াড় ও দুই কোচকে অব্যাহতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা নিয়ে সমালোচনার শেষ ছিল না। কিন্তু এই দল পরিবর্তনের ব্যাপারে কিছুই নাকি জানতেন না অধিনায়ক বাবর আজম!

ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না বাবর। লর্ডস ও এজবাস্টনে তিন ইনিংস খেলে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। শেষ ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পুরো সফরে ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্বও ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে অবাক করা ব্যাপার, দলে ব্যাপক রদবদলের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

সম্প্রতি বাবর তার বক্তব্যে এই কথা জানান। ওয়াকার ইউনুসের সঙ্গে ম্যানচেস্টারে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিয়ে এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বাবরের ম্যাচ পরবর্তী কথাটি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুইংয়ের সুলতান। অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আকরাম বলেছেন, ‘বাবর আজম বলেছিল সে জানত না। যদি নাই জানো, তাহলে এখানে কী করছিলে? তুমি কি এখানে ছোলা বিক্রি করতে এসেছিলে?’

তিনি আরও বললেন, ‘একজন খেলোয়াড় বা ব্যক্তি হিসেবে আমি বিশ্বাস করি যে, তুমি নেতা বা অধিনায়ক হিসেবে যদি পাশে না দাঁড়াও, তাহলে শতভাগ দিতে পারবে না।’

আকরামের মতে, দ্বিতীয় টেস্টের পরই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে একজন খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলা উচিত ছিল বাবরের। তিনি বলেন, ‘আমার মতে দ্বিতীয় টেস্টের পরই বাবরের বলা উচিত ছিল সে শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলবে।’

গত ৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর সামনে রেখে শান মাসুদের পরিবর্তে বাবর পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানকে টেস্টে নেতৃত্ব দিয়ে ২০ ম্যাচে ১০টি জয় দেখেন, হার ৬ ও ড্র ৪। নেতৃত্বে ফেরার পর তার দল ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টের সিরিজে ১-১ এ ড্র করে এবং ইংল্যান্ডে গিয়ে পর্যদুস্ত হয়েছে। তাদের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। 


এমআই/এসএন  


মন্তব্য করুন