© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার প্রতি দাম বেড়েছে ৭ টাকা

শেয়ার করুন:
সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার প্রতি দাম বেড়েছে ৭ টাকা
economic-reporter
০৫:২৮ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

মাত্র ৪ দিনের ব্যবধানে দীর্ঘদিন ধরে লোকসানে থাকা জেড গ্রুপের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭ টাকা।

জানা যায়, ১৭ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২২ টাকা ৫০ পয়সা। যা বেড়ে ২৪ ডিসেম্বর দাঁড়ায় ২৯ টাকা ৪০ পয়সায়।

২০১২ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।

এর আগে ২০১৪ সালে শেয়ার প্রতি লোকসান হয় ২ টাকা ১৭ পয়সা। এ ছাড়া ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ১ টাকা ৫২ পয়সা।

শেয়ারের এ অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে সোনারগাঁও টেক্সটাইলকে নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 

টাইমস/এএইস/এইচইউ

মন্তব্য করুন