© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিনা কারণে হলুদ কার্ড! তারপর কাকার সঙ্গে সেলফি রেফারির

শেয়ার করুন:
বিনা কারণে হলুদ কার্ড! তারপর কাকার সঙ্গে সেলফি রেফারির
sports-desk
০৯:০৫ পিএম | ০১ নভেম্বর, ২০১৯

ইসরায়েলে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন ব্রাজিলীয়ান কিংবদন্তি ফুটবলার কাকা। খেলার ৫১ মিনিটের মাথায় পেয়ে যান হলুদ কার্ড। তবে এই হলুদ কার্ড তিনি কোন ভুল করার ফলে পাননি!

তবে কেন তাকে হলুদ কার্ড দেয়া হলো? কারণটা একটু পরেই জানা গেল যখন রেফারি পকেট থেকে মোবাইল বের করে তার সাথে সেলফি তুলতে গেলেন!

মঙ্গলবার এই ঘটনা ঘটে ব্রাজিলের প্রাক্তন তারকাদের সঙ্গে ইসরায়েলের প্রাক্তন ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে।

এই প্রীতি ম্যাচে কাকা, রিভালদো, কাফু, এমারসন, রোনাল্ড দিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা খেলতে এসেছিলেন ইসরায়েলে। এই ম্যাচে ব্রাজিল ৪-২ হারায় ইসরায়েলকে।

বিশ্বসেরা সব ব্রাজিলীয় তারকাদের ম্যাজিকের থেকেও কাকার হলুদ কার্ড দেখা নিয়েই চর্চা হয়েছে বেশি। সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়েছে কাকার হলুদ কার্ড দেখার ঘটনাটি।

 

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন