জুলাই সনদ নিয়ে বেকায়দায় ড. ইউনূস: মোস্তফা ফিরোজ
ছবি: সংগৃহীত
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফাটা বাঁশে (বেকায়দায়) পড়েছেন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। বিভিন্ন সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব করতে গিয়ে বিএনপি বলতেছে একটা, জামায়াত বলতেছে একটা আর এনসিপি বলতেছে আগে সংবিধান পরিবর্তন করতে হবে। গণভোট নির্বাচনের আগে দিতে হবে। দুইটা ভোট হবে, গণভোট হবে আবার জাতীয় সংসদ নির্বাচন হবে।
এদিকে ছয়টা সংস্কার কমিশনে প্রায় ৮৪টা সংস্কার প্রস্তাব করা হইছে। এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট। এ ব্যাপারে সনদে স্বাক্ষর করবে। সেই স্বাক্ষর হলেও বিশ্বাস নেই। এটা বাস্তবায়ন হবে কি না। সুতরাং আগেই বাস্তবায়ন করতে হবে। এটা হলো রাজনৈতিক দলগুলোকে অবিশ্বাস করে তাদের আসামি করা। এটা আত্মঘাতী।