© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনে নিন আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শেয়ার করুন:
জেনে নিন আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ এএম | ০৮ নভেম্বর, ২০২৫
সবশেষ গত ১ নভেম্বর রাতে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবারও বিক্রি হচ্ছে স্বর্ণ।

সেদিন ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। ওই হিসেবে, নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর-

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

পিএ/টিএ 

মন্তব্য করুন