© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী

শেয়ার করুন:
বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী
own-reporter
০৬:৪৮ পিএম | ১০ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে জার্সি উন্মোচন করে রংপুর। সেখানে অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীর নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স কর্তৃপক্ষ।

এছাড়া দলটির পরিচালক পদেও পরিবর্তন এসেছে। এতদিন দলটি ছিলো বিসিবির অধীনে। যেখানে দলের পরিচালক ছিলেন আকরাম খান। তবে এখন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রংপুরের স্পন্সর পার্টনার হওয়ায়, প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এনায়েক হক সিরাজ এ দায়িত্ব পালন করবেন।

দলটির পক্ষ থেকে এনায়েত হক সিরাজ জানান, দলের দায়িত্ব মোহাম্মদ নবীর হাতে তুলে দিচ্ছি। তার নেতৃত্বেই এবার রংপুর বিপিএল মাতাবে।

রংপুর রেঞ্জার্স স্কোয়ার্ড:

দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা ও রিশাদ হোসেন।

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবী (অধিনায়ক), লুইস জর্জ গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, টম অ্যাবেল, মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন