© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনা উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি : রেজাউল করিম

শেয়ার করুন:
শেখ হাসিনা উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি : রেজাউল করিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৫
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা খুনি, ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ। সবচেয়ে ঘৃণিত অপমানিত নাম হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আয়োজনে আটিয়াতলি আওয়াল মেম্বার বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা আইন করে জাতীর পিতা পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে আইন করে মূর্তি বানিয়েছে তার বাবার। টেকসই হয়েছে? বরং শেখ মুজিব নিজেও বাকশাল, ৭৪ এর দুর্ভীক্ষ সব ইতিহাস তৈরি করেছে। তা আমরা দেখিনি, নতুন প্রজন্ম দেখেনি৷ আবার তার মেয়ে এসে দেখিয়ে দিল বাকশাল এবং তার বাবার চরিত্র কেমন ছিল।

সে তার থেকেও জঘন্য ছিল। আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে বিকৃত, ঘৃণিত ও অপমানিত করেছেন। তার যে রায় সেটিও বাংলার জমিনে কার্যকর হবে।

এসময় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব শরীফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

মন্তব্য করুন