© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় / বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে জামায়াত সেক্রেটারির অভিনন্দন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে জামায়াত সেক্রেটারির অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ এএম | ১৯ নভেম্বর, ২০২৫
এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারানোয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, আজ ১৮ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তার জন্য আমি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।

দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জয় জাতির জন্য এক গর্বের মুহূর্ত। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর আবারও ভারতকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করেছে যে তারা যোগ্যতা, দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

জাতীয় ফুটবল দলের আজকের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়াবে বলে আমি বিশ্বাস করি।

আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানাই। বাংলাদেশ ফুটবল দলের জয়ের ধারা অব্যাহত থাকুক এই কামনাই করছি।

এমআর/টিএ 

মন্তব্য করুন