© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা অস্থিরতার মধ্যে বাস করছি : মির্জা ফখরুল

শেয়ার করুন:
আমরা অস্থিরতার মধ্যে বাস করছি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ১৯ নভেম্বর, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এ অস্থিরতা থেকে যারা আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ ছিলেন অন্যতম।

তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা দুঃখজনক।’ গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ। তিনি নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, তবে ইতিহাস লিখার ক্ষেত্রে তাঁর সমালোচনা করার কিছু রয়েছে বলে আমার মনে হয় না।

পিএ/এসএন

মন্তব্য করুন