© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতাকর্মীদের নিয়ে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

শেয়ার করুন:
বিএনপি নেতাকর্মীদের নিয়ে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ২১ নভেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় বাসা থেকে বের হবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।

তিনি বলেন বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

আইকে/এসএন

মন্তব্য করুন