© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউড সিনেমায় অভিনয় করতে চান রোনাল্ডো

শেয়ার করুন:
হলিউড সিনেমায় অভিনয় করতে চান রোনাল্ডো
sports-desk
০৪:৪৯ পিএম | ২৯ ডিসেম্বর, ২০১৯

সি আর সেভেন মানেই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তা অজানা নয় কারো। বিশ্ব ফুটবলের জ্বলন্ত এই নক্ষত্র বহুবার ভক্তদের হৃদয় জয় করেছেন। কখনো বাইসাইকেল শটে গোল করে, কখনো বা দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে। প্রতিটি মুহূর্তই যেন রোনাল্ডোর রেকর্ড গড়ার মুহূর্ত। এবার নতুন এক রেকর্ড পাতায় নিজের নাম লেখাতে চলেছেন চার বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা।

সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে রোনাল্ডো জানালেন নতুন কথা। তিনি জানান, বুট জোড়া তুলে রাখার পর তিনি হলিউডের সিনেমায় অভিনয় করতে চান।

কনফারেন্সে রোনাল্ডো বলেন, আমি আশা করছি; আরো ৫০ বছরের বেশি বাঁচব। নতুন জীবনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে তৈরি করতে চাই। আমি যা জানি না কিংবা পারি না, সেসব জিনিস করতে চাই।

এসময় তিনি উদাহরণ হিসেবে বলেন, হলিউডের সিনেমায় অভিনয় করতে চাই। এজন্য ভালো প্রস্তুতি নিতে হবে। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনের জন্য মানসম্মত ইংরেজি জানতে হবে।

জুভেন্টাস তারকা বলেন, ফুটবল মাঠে আমি কখনো নার্ভাস থাকি না। কারণ, এ নিয়ে আমার ভালো প্রস্তুতি থাকে।

তবে রোনাল্ডোর কাছে অভিনয় ব্যাপারটা নতুন হলেও তিনি এরই মধ্যে একাধিক বিশ্বখ্যাত পণ্যের বিজ্ঞাপনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সূত্র: স্কাই স্পোর্টস

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন