© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে সোস্যাল ইসলামী ব্যাংক

শেয়ার করুন:
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে সোস্যাল ইসলামী ব্যাংক
own-reporter
০৬:৪৩ পিএম | ২৯ ডিসেম্বর, ২০১৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানিয়েছে।

ব্যাংকের বরাত দিয়ে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ পরিমাণ বন্ড ছাড়তে পারবে সোস্যাল ইসলামী ব্যাংক।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন