© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

শেয়ার করুন:
রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ এএম | ২৩ নভেম্বর, ২০২৫
রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বনানী থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও কলেজ গেটে শিবিরের ছাত্ররা অবস্থান নিয়েছে। পরিস্থিতি যেন শান্ত থাকে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

তবে কীসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

ইউটি/টিএ

মন্তব্য করুন