© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার খুলনা টাইগার্সে আসছেন আমলা

শেয়ার করুন:
এবার খুলনা টাইগার্সে আসছেন আমলা
sports-desk
০৬:০৭ পিএম | ৩০ ডিসেম্বর, ২০১৯

‘বঙ্গবন্ধু’ নামটিই স্পেশাল। আর সেই নামেই এবারের বিপিএল। এবার বিপিএলের শুরু থেকে নামকরা বিদেশী খেলোয়াড়দের উপস্থিতি না থাকলেও জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসছেন ক্যারিবিয়ান হর্স ক্রিস গেইল। সেই সঙ্গে নতুন খবর হলো দক্ষিণ আফ্রিকান ড্যাশিং ওপেনার হাশিম আমলার বিপিএল অভিযান।

প্রথমবারের মত বিপিএল মাতাতে আসছেন আমলা। তিনি খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। তবে এরই মধ্যে বিপিএলে মাঠ কাপাচ্ছেন ব্যাটিং দানব আন্দ্রে রাসেল, রাইলি রুশো, আন্দ্রে ফ্লেচার, শোয়েব মালিকদের মত ক্রিকেট তারকারা।

জানা গেছে, একদম হুট করেই বিপিএলে নাম লিখিয়েছেন হাশিম আমলা। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। একইসঙ্গে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকেও দলে নিয়েছে খুলনা।

খুলনা টাইগার্সের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আজই (সোমবার) দলের সঙ্গে যোগ দেবেন আমের ইয়ামিন। আর হাশিম আমলা ঢাকায় পৌছবেন মঙ্গলবার। তারা দুজনই টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা খুলনা এবার জমিয়ে তুলেছে বিপিএল। খুলনা তাদের প্রতিটি ম্যাচেই দেখিয়ে চলেছে চমক। সর্বশেষ ম্যাচে সিলেট থান্ডার্সের সঙ্গেও বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে জয়ের নায়ক বনে যান স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া খুলনা টাইগার্স সাত ম্যাচ খেলে জিতেছে ৫ টিতে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন