© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন ফুটবলার গ্রেপ্তার

শেয়ার করুন:
সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন ফুটবলার গ্রেপ্তার
own-reporter-chattogram
০৫:৩৩ পিএম | ০৫ জানুয়ারি, ২০২০

সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ঘানা ও বাংলাদশের তিন ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশি ফুটবলার মাসুদ (২৪), ঘানার ফুটবলার ফ্রাঙ্ক (২৭) ও রিচার্ড।

চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ঘানার দুই নাগরিক কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় মাসুদের কাছে যাচ্ছিলেন।

চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বাস থেকে নামলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। এ সময় তাদের কাছে থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ফুটবলার মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

 

টাইমস/এসএন/আরএ

মন্তব্য করুন