© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

শেয়ার করুন:
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
sports-desk
০৭:২৮ পিএম | ০৫ জানুয়ারি, ২০২০

ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোলে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা জিতে নেয় কিংস বাহিনী।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বছরের প্রথম শিরোপা ঘরে তুলে এবারের মৌসুম শুরু করলো বসুন্ধরা কিংস। ফলে ৮ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেলো ফেডারেশন কাপ। ২০১২ সালে সর্বশেষ নতুন চ্যাম্পিয়ন হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

গত মৌসুমে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আবাহনীর কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। এবার প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল। সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে ফেডারেশন কাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন