© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়: ডি ভিলিয়ার্স

শেয়ার করুন:
চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়: ডি ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
টেম্বা বাভুমার অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে সাউথ আফ্রিকা। টানা ১২ টেস্টে দলটি অপরাজিত আছে। এর মধ্যে ১১টি ম্যাচে জয় এবং একটি ড্র তাদের ধারাবাহিকতা ও স্থিতিশীলতারই প্রমাণ।

টেস্ট অধিনায়কত্বের প্রথম ১২ ম্যাচে বাভুমার মতো এত বেশি জয় আর কারও নেই। গত জুনে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে সাউথ আফ্রিকা, যা ২৭ বছরের শিরোপা খরার অবসান ঘটায়। এরপরও দলটির জয়ের ধারা অব্যাহত রয়েছে।

শুরুর দিকে বাভুমার নেতৃত্ব নিয়ে নিশ্চিত ছিলেন না এবি ডি ভিলিয়ার্স। তবে পারফরম্যান্স দিয়ে খুব দ্রুতই সেই ধারণা বদলে দেন বাভুমা। তার নেতৃত্বগুণ মন ছুঁয়েছে সাবেক এই ক্রিকেটারের।



অশ্বিনের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, 'দলকে একের পর এক সাফল্য এনে দিয়ে বাভুমা দেখিয়ে দিয়েছে তার হাতে সাউথ আফ্রিকা কতটা নিরাপদ। অসাধারণ নেতৃত্ব দিয়ে বাভুমা সবাইকে অবাক করেছে। অধিনায়ক হওয়ার পর প্রথম কয়েক বছর আমি নিজেও দ্বিধায় ছিলাম।'

'আসলে বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। বাভুমা হয়তো গ্রায়েম স্মিথের মতো ভীতিকর নয়, উচ্চস্বরে কথা বলে না, কিন্তু ভিন্ন ধাঁচের নেতৃত্ব দিয়েও সফল হওয়া সম্ভব, সে তা দেখিয়েছে।'

এদিকে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশের পর সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তাঁর কোচিং স্টাইল নিয়ে প্রশ্ন তোলেন ডি ভিলিয়ার্সও। গম্ভীরের ড্রেসিংরুম আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন সাবেক এই উইকেটরক্ষক।

তিনি বলেন, 'কোচ হিসেবে গম্ভীর কেমন তা বলতে পারব না, তবে ক্রিকেটার হিসেবে সে আবেগী ছিল। ড্রেসিংরুমেও এমন আবেগী আচরণ করলে সেটা দলের জন্য সমস্যা হতে পারে। আবেগপ্রবণ কোচ ভালো ফল বয়ে আনে না। তবে কোচ হিসেবেও গম্ভীর এমন কি না, তা আমি নিশ্চিত নই।'

এসএস/টিএ

মন্তব্য করুন