গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার অবদান সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন: জিল্লুর রহমান
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে আপসহীন অবদান সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। বিরোধী দলের নেত্রী ছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ব্যক্তিগতভাবে নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনো কোনো রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে জড়াননি। কোনো রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তোলেননি। অন্তত তার যারা প্রতিদ্বন্দী ছিলেন তাদের তুলনায়।
জিল্লুর বলেন, সারাদেশের বিএনপি নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দল যারা সুস্থ ধারার রাজনীতি করেন এবং বাংলাদেশের নাগরিক সবারই কমবেশি মন খারাপ। কারণ দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। দীর্ঘদিন তিনি কারা ভোগ করেছেন। শরীর মনের ওপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তার। তার অবস্থা সংকটাপন্ন।
দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। জিল্লুর আরো বলেন, সংগত কারণেই সবার খুব মন খারাপ। রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন। উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন।
এসএস/টিকে

