© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন আন্দ্রে রাসেল

শেয়ার করুন:
আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন আন্দ্রে রাসেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
দীর্ঘ যাত্রার পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রে রাসেল। ২০২৬ মৌসুমের আগে তাকে রিটেইন না করায় তিনি এবার খেলোয়াড় হিসেবে নয়, দলের সাপোর্ট স্টাফে 'পাওয়ার কোচ' হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন।

এক ভিডিও বার্তায় রাসেল জানান, আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি ভেবেচিন্তেই নিয়েছেন। তিনি জানান মাঠের সাফল্য, ছক্কা, ম্যাচ জেতানো স্মৃতি, সবই তার ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে সময় বুঝে সরে যাওয়াকেই তিনি সঠিক ভাবছেন।

ইনস্টাগ্রামসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের জার্সিতে নিজের ছবি দেখার পরই সিদ্ধান্তটি আরও স্পষ্ট হয় রাসেলের কাছে। তিনি জানান, এ নিয়ে ভেঙ্কি মাইসোর ও শাহরুখ খানের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে এবং দুজনই তাকে সম্মান ও সমর্থন দিয়েছেন।



২০১৪ ও ২০২৪- দুটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাসেলের। ২০১৯ সালে পেয়েছিলেন আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারও। এবার সেই সম্পর্কই নতুনভাবে এগোচ্ছে দলের সাপোর্ট স্টাফে যুক্ত হওয়ার মাধ্যমে।

রবিবার কেকেআর আনুষ্ঠানিকভাবে রাসেলের সিদ্ধান্ত জানায়। একই দিন আইপিএল নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধনের শেষ তারিখ ছিল। এবারের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।

৩৭ বছর বয়সী রাসেল ২০১৪ সাল থেকে কেকেআরের নিয়মিত মুখ। এর আগে ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক হলেও প্রকৃত পরিচিতি পান কলকাতার জার্সিতে। আইপিএলে দুই হাজারের বেশি রান ও একশ'র বেশি উইকেট নেয়া মাত্র দুই ক্রিকেটারের একজন তিনি। আরেকজন হচ্ছেন রবীন্দ্র জাদেজা।

এসএস/টিকে

মন্তব্য করুন