© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেফারির দায়িত্ব নিয়ে মাঠে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

শেয়ার করুন:
রেফারির দায়িত্ব নিয়ে মাঠে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২৫
নতুন অধ্যায় শুরু করলেন হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচ রেফারি হিসেবে গতকাল অভিষেক হয়েছে জিম্বাবুয়ের সাবেক ওপেনারের। এতে করে নামের পাশে আরেকটি পরিচয় যোগ করালেন তিনি।

জিম্বাবুয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট প্রো৫০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অভিষেক হয়েছে মাসাকাদজার।

মাউন্টেনার্স ও ঈগলের মধ্যেকার ম্যাচে প্রথমবার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।



২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাসাকাদজা। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ৩১৩ ম্যাচে তিন সংস্করণ মিলিয়ে ৯৫৪৩ রান করেছেন তিনি। নামের পাশের ১০ সেঞ্চুরির বিপরীতে হাফ সেঞ্চুরি আছে ৫৩টি।

অবসর নেওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট নিযুক্ত হন মাসাকাদজা। দীর্ঘ ৫ বছর এই দায়িত্ব পালন করেছেন ৪২ বছর বয়সী সাবেক ব্যাটার।

টিজে/টিকে

মন্তব্য করুন