© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান সফরে অভিষেক হাসানের, ফিরলেন তামিম

শেয়ার করুন:
পাকিস্তান সফরে অভিষেক হাসানের, ফিরলেন তামিম
own-reporter
০৫:৪৮ পিএম | ১৮ জানুয়ারি, ২০২০

পাকিস্তান সফরে প্রথম দফায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে এবার নাম লিখিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সদ্য সমাপ্ত বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের কারণে দলে জায়গা পেয়েছেন হাসান। এছাড়া লম্বা বিরতির পর পাকিস্তানের সঙ্গে টি-২০ সিরিজে জাতীয় দলে ফিরছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক ব্যক্তিগত কারণে পাকিস্তানে যাচ্ছেন না। বাঁ-হাতি দুই স্পিনার আরাফাত সানি এবং তাইজুল ইসলামকে বাদ দেয়া হয়েছে। এছাড়া মোসাদ্দেক হোসেনও আছেন দলের বাইরে।

তাই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দিবে ডান হাতি অফ স্পিনার মেহেদী হাসান এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

এছাড়া পাকিস্তানের উইকেট পেস বোলিং সহায়ক হতে পারে ভেবে দলে পাঁচজন পেসার নিয়েছেন বিসিবির নির্বাচকরা। পেসারদের তালিকায় আছেন অভিজ্ঞ রুবেল হোসেন, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও ২০ বছর বয়সী তরুণ পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশের টি-২০ দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসাইন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম ও হাসান মাহমুদ।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন