© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্য থেকে ৪৩৬ কোটি টাকায় আসবে এক কার্গো এলএনজি

শেয়ার করুন:
যুক্তরাজ্য থেকে ৪৩৬ কোটি টাকায় আসবে এক কার্গো এলএনজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ৪৩৬ কোটি ৭ লাখ টাকা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের এম/এস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ১ কার্গো (৪-৫ জানুয়ারি ২০২৬ সময়ের জন্য ১ম)এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এতে ব্যয় হবে ৪৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১০ দশমিক ৩৭ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এলএনজি ছাড়াও সভায় চাল ও কয়েক ধরনের সার ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ইএ/এসএন

মন্তব্য করুন