© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অধিনায়ক হলেন ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন

শেয়ার করুন:
অধিনায়ক হলেন ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ১২ ডিসেম্বর, ২০২৫
ব্যাট-বল তুলে রেখে পরিবারসহ গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল জেমস অ্যান্ডারসনের। অথবা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে কোনো দলের নেপথ্যের কারিগর হওয়ার কথা ছিল। মাঠে সেই দল কিভাবে খেলবে সেসব পরামর্শ দেওয়ার কথা ছিল তার।

বয়সটা তো আর কম হলো না, ৪৩ বসন্ত পার করেছেন অ্যান্ডারসন।



সেই তিনি ক্যারিয়ারের সায়াহ্নে এসে এবার নেতৃত্ব দেবেন। ইংল্যান্ডের সাবেক পেসারকে অধিনায়ক করেছে ল্যাঙ্কাশায়ার। তার অধীনেই আগামী মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবে দলটি।

এ মৌসুমে অবশ্য ল্যাঙ্কাশায়ারের হয়ে অন্তবর্তীকালীন নেতা ছিলেন অ্যান্ডারসন।

একবার নয় দুইবার নেতৃত্ব দিয়েছেন। তবে এবার স্থায়ীভাবে বাহু বন্ধনী পেলেন টেস্টে একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেট পাওয়ার মালিক।

২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। সেই দলের নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ৭০৪ উইকেটের মালিক বলেছেন, ‘সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করাটা ছিল বিশাল সম্মানের।

নতুন মৌসুমের পূর্ণকালীন দায়িত্ব পাওয়ায় গর্ব অনুভব করছি।’ তার অধিনায়কত্বের প্রথম ম্যাচ আগামী বছরের ৩ এপ্রিল, প্রতিপক্ষ নর্দাম্পটনশায়ার। 

এমআর/টিকে 

মন্তব্য করুন