© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শেয়ার করুন:
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবস উপলক্ষে একদিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

আজ বুধবার আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। তবে, বিজয় দিবসের ছুটি উপলক্ষ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

এসএস/এসএন

মন্তব্য করুন