© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলছে ‘রাক্ষস’-এর শুট, বাংলাদেশে টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়!

শেয়ার করুন:
চলছে ‘রাক্ষস’-এর শুট, বাংলাদেশে টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ১৯ ডিসেম্বর, ২০২৫
খবর, শুক্রবার ও পার বাংলায় ছবির শুটিং বন্ধ ছিল। তবে ভাল আছেন নায়িকা।

প্রতিবাদে, বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফের বাংলাদেশ উত্তাল। এই পরিস্থিতির মধ্যেই সেখানে রয়েছেন টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘রাক্ষস’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি।



কেমন আছেন নায়িকা? উদ্বিগ্ন তাঁর কলকাতার অনুরাগীরা। নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম-ও। হোয়াট্‌সঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল তাঁকে। যদিও তিনি সেই বার্তার কোনও উত্তর দেননি। সাড়া দেননি হোয়াট্‌সঅ্যাপ কলে। বন্ধ করে দিয়েছেন ইন্টারনেট যোগাযোগ।

তাঁর মুখ থেকে সরাসরি জানা না গেলেও ও পার বাংলা সূত্রে খবর, ভাল আছেন সুস্মিতা। নিরাপদেই আছেন তিনি। সম্ভবত ১৫ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু করেছেন। ছবির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে সিয়ামের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে শুক্রবার বন্ধ কাজ। শুটিং আর স্থগিত না থাকলে ২৬ ডিসেম্বর নিজের দেশে নায়িকার ফিরে আসার কথা।

এবি/টিকে


মন্তব্য করুন