© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে পা রাখলেন জিয়া

শেয়ার করুন:
বাংলাদেশে পা রাখলেন জিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ এএম | ২৪ ডিসেম্বর, ২০২৫
২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন এই লিগকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন।

২৪ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছান ঢাকা ফ্র্যাঞ্চাইজির দুই বিদেশি ক্রিকেটার জিয়া শরিফি এবং জুবায়েদ আকবরি। দুজনই চলে যান সিলেটে।

এর আগের দিন (২২ ডিসেম্বর রাতে) বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তিনি সেদিনই সিলেট পৌঁছে যান। এ ছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজও আগেভাগেই আসেন বিপিএল খেলতে।

দলটির আরেক ক্রিকেটার নেপালের স্পিনার সন্দীপ লামিচানেও এসে পৌঁছান বাংলাদেশে। এ ছাড়া হুসেইন তালাত এবং বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দেন।

রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছান খুশদিল শাহ। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাকি দলগুলোর বিদেশি ক্রিকেটাররাও দলে যোগ দেয়ার কথা রয়েছে।

২৪ ডিসেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে এসেছেন যেসব বিদেশি ক্রিকেটার-

সিলেট টাইটান্স- মোহাম্মদ আমির,

রাজশাহী ওয়ারিয়র্স- সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স- খুশদিল শাহ,

ঢাকা ক্যাপিটালস- জিয়া শরিফি, জুবায়েদ আকবরি।

নোয়াখালী এক্সপ্রেস-

চট্টগ্রাম রয়্যালস-

পিএ/এসএন

মন্তব্য করুন