© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

শেয়ার করুন:
বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২৫
শুভ বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হচ্ছে। 

এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, নন্দনমঞ্চ ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ। কারিগররা মঞ্চ সাজানো এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। 

‘চলছে প্রস্তুতি... বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা, আজ সন্ধ্যা ৬টা থেকে... চলে আসুন দলে দলে’, এমন আন্তরিক আমন্ত্রণে দর্শকদের অনুষ্ঠান উপভোগের আহ্বান জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

জানা গেছে, বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে অনুষ্ঠানের কর্মসূচি। সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে থাকছে বিশেষ সংগীত পরিবেশনা। এছাড়া বড়দিনের ঐতিহ্যবাহী ক্যারল সং এবং কীর্তণ পরিবেশনা অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে।

এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের উদযাপন অব্যাহত রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা ঈদুল ফিতর, বৌদ্ধ পূর্ণিমা এবং দুর্গাপূজা উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

কেএন/টিএ

মন্তব্য করুন