© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে বিশ্বজয়ী সাকিবকে সংবর্ধনা

শেয়ার করুন:
সিলেটে বিশ্বজয়ী সাকিবকে সংবর্ধনা
own-reporter-sylhet
০৬:৩১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২০

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য সিলেটের বালাগঞ্জের কৃতী ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

শনিবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কেক কেটে বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন আমন্ত্রিত অতিথি, সাকিব, তার সহপাঠী ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এ সময় সাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, সিলেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, তানজিম হাসান সাকিব প্রমুখ।

এ সময় সাকিব বলেন, আমি এবং আমাদের সাফল্য বালাগঞ্জবাসীর, সিলেটবাসীর, তদোপরি পুরো জাতির। আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের পতাকা ও মানচিত্রকে বিশ্বের বুকে সমুন্নত রাখতে চাই।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন