© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুজিববর্ষে বিশ্ব ও এশিয়া একাদশের ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

শেয়ার করুন:
মুজিববর্ষে বিশ্ব ও এশিয়া একাদশের ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ
sports-desk
০৭:৫৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ‘মুজিববর্ষ’। আর এই মুজিববর্ষ উদযাপনে সরকার হাতে নিয়েছে নানা কর্মসূচী। সে আলোকে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচ সিরিজের টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। শনিবার বহুল আলোচিত সেই সিরিজের সূচিও প্রকাশ করেছে বিসিবি।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৮ ও ২১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ১৮ ও ২১ মার্চ খেলা দুটি অনুষ্ঠিত হবে। এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে ক্রিকেটার দেয়ার জন্য বলা হয়েছে।

বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, এশিয়া একাদশে ভারতের পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে ভারত থেকে কারা খেলবেন তা এখনো চূড়ান্ত নয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন