© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনার মেয়েকে বিয়ে করছেন সৌম্য

শেয়ার করুন:
খুলনার মেয়েকে বিয়ে করছেন সৌম্য
own-reporter
০৫:৪৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২০

আগেই জানা গিয়েছিল ২৬ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। কিন্তু পাত্রী পূর্ব পরিচিত থাকলেও তার পরিচয় জানা যায়নি তখন।

রোববার থেকে সৌম্য সরকারের বিয়ের আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছে তার পরিবার। আর তাতেই মিলেছে পাত্রীর পরিচয়।

সৌম্য সরকারের হবু স্ত্রীর নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। বাড়ি খুলনার হাজিবাগ রোডে। বাবার নাম গোপাল দেবনাথ। তবে বর্তমানে তারা সপরিবারে থাকেন রাজধানী ঢাকার গ্রীনরোডে। পূজা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।


সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার বলেন, খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগানবাড়ি) সন্ধ্যায় বৌ-ভাতের আয়োজন করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন