© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসন সমঝোতা নিয়ে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন / জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি

শেয়ার করুন:
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর এক সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা। এসংক্রান্তে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে।

যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দল তিনটি হচ্ছে, এলডিপি, এবি পার্টি ও এনসিপি।

এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় ৩০টি আসন পাচ্ছে না এনসিপি। এই সংখ্যাটি ২০/২৫ এরমধ্যে থাকছে। বাকি দুটি দল পাচ্ছে ৫টি আসন। বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জামায়াতের এক শীর্ষ নেতা।

টিজে/টিকে  

মন্তব্য করুন